ময়লার স্তূপ ও মুসল্লিদের দুর্ভোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

মসজিদ পবিত্র জায়গা। সবাই নামাজ আদায় করতে যায়। কিন্তু কুষ্টিয়া বাজার জামে মসজিদের সামনে ময়লার স্তূপ করে রাখা আছে। এতে করে মুসল্লিদের নামাজ আদায়ের সময় গন্ধ এবং চলাচল করতে সমস্যা হয়। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইমরান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া