আওয়ামী লীগের রাজনীতিকে এবাদত হিসেবে নিয়েছি :নাছির

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে জীবনবাজি রেখে রাজনীতি করেছি, আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছি। কিন্তু আজ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়াই নেই। আওয়ামী লীগের রাজনীতিকে আমি এবাদত হিসেবে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি সেখানে মেয়র পদটা আমার জন্য বড়ো না। রাজনীতিটাই আমার কাছে বড়ো। কেউ যদি আমাকে এসে বলতো যে ভাই আমার মেয়রের পদ দরকার আছে, তুমি সরে যাও, আমি তো উইলিংলি ছেড়ে দেব। গতবারও প্রধানমন্ত্রী মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়েছেন। সুযোগ পেয়েছি, আমি চেষ্টা করেছি।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভায় এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

 

০