মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ আয়োজিত বর্ণাঢ্য বসন্তবরণ উত্সব গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান । তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে ঋতুরাজ বসন্তের প্রভাব অতুলনীয়। বসন্ত আমাদের রাঙিয়ে দিতে আসে। বসন্ত রাঙিয়ে দেয় আমাদের মন, শরীর ও প্রকৃতিকে। সমাজ ও রাষ্ট্রের শান্তি-কল্যাণ প্রত্যাশায় বসন্তবরণ উত্সব। আমরা বসন্তবরণ উত্সবে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করার প্রচেষ্টাকে জোরালো করবো। তিনি জেলাবাসীকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ এ বছর ১৮ বারের মতো বসন্তবরণ উত্সবের আয়োজন করে। সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া, সৈয়দা জাহানারা আকতারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, নারী সংগঠক নন্দিতা গুহ, বিশিষ্ট লেখক-গবেষক অধ্যাপক মানবর্দ্ধন পাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. অরুনাভ পোদ্দার, জেলা নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঞা, জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক আসিফ ইকবাল খান ও প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহাদ। অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও গল্পকার আবদুর রহিমের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ সভ্যতার বিলাপ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় কবি আবদুর রহিম ও তার কাব্যগ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেন তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল। বসন্তবরণ উত্সবে একক আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সহ-সভাপতি সায়মা হক, সাহিত্য সম্পাদক আবৃত্তিশিল্পী রেজা-এ রাব্বী। কবি কণ্ঠে কবিতাপাঠ করেন কবি আমির হোসেন ও কবি শিরীন আক্তার। একক সংগীত পরিবেশন করেন সোহাগ রায়, অভিজিত সাহা, ফারদিয়া আশরাফি নাওমী, স্নেহা বিশ্বাস। এছাড়া তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের শিল্পী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সাংস্কৃতিক টিমের সদস্যরা আহা আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায়, রাঙিয়ে দিয়ে যাও, বকুল ফুল বকুল ফুল ও এমন যদি হতো সমবেত পরিবেশন করে। দলীয় নৃত্যে অংশ নেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনের ছোটদল খিদে, মধ্যমদল শুভেচ্ছা ও বড়দল বসন্তগান-এর বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।
