বাঁশখালীতে ট্রলার ডুবে নিহত এক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

আহত ৫০

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকার জলকদর খাল থেকে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রী ভর্তি ট্রলার বুধবার সকাল সাড়ে ৯টার সময় উলটে খালে পড়ে একজন নিহত হয়। এ সময় আহত হয় আরো ৫০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া মালেক (রা) জেয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হওয়া ট্রলারটি সকালে ছাড়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় মোহম্মদ আক্কাসকে (২৮) বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।  সে কাথারিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের রুকনুজ্জমানের ছেলে।