পঞ্চগড়ে অস্ত্রসহ তিন ডাকাত আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয়ভাবে আটকের পর তিন ডাকাতকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, তলোয়ার ও লগ কাটার প্লাস জব্দ করা হয়। আটককৃতরা হলো—তেঁতুলিয়া উপজেলার উদয় বর্মন (২৪), সাদেকুল ইসলাম (১৮) ও নাহিদ ইসলাম (১৯)। এ সময় অন্যরা পালিয়ে যায়।

দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের তিন সদস্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ডাকাতির কাজে ব্যবহূত মাইক্রোবাস ও অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।