একনেকে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজশাহীতে শোভাযাত্রা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে গতকাল সকালে র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মেয়রপত্নী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও রাসিক কাউন্সিলরবৃন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

র্যালিতে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলিসহ সব সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।