সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভোলার চরফ্যাশনের আয়শা গ্রামের লিটন (৩৩) ও চকরিয়া উপজেলার উত্তর হারবাং চেয়ারম্যান পাড়া এলাকার জয়নুল আবেদীন (৫৫)। 

মাগুরা : মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালীতে মঙ্গলবার ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী মোশারফ হোসেন (৪৫) নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। মোশারফ হোসেন মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের শরাফত জোয়ারদারের ছেলে।

কুমিল্লা : কুমিল্লায় মাটি কাটার স্কেভেটর চাপায় মেশিন উলটে শাহিদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন জন। গতকাল নগরীর অশোকতলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিদা বেগম আদর্শ সদর উপজেলার কালিকাপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

রাঙ্গামাটি : বাঘাইছড়ির সাজেকে গতকাল মাল বোঝাই ট্রাক্টর উলটে চালক রিপন চাকমা (৩৩) নিহত ও এসময় তার দুই সহযোগী আহত হয়েছেন। রিপন উপজেলার বঙ্গলতলী এলাকার বিরুবাহু চাকমার ছেলে।

 

 

০