বরকতের রক্তমাখা জামাটা কই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

বরকতের রক্তমাখা জামাটা কই,

একুশে ফেব্রুয়ারি-ভরা উত্সবে সে গেছে;

প্রভাতফেরি ট্রেনের মতো হুইসেল বাজিয়েছে,

      বাংলাভাষা ডাকছে তাকে, ওই!

 

এই জামাটি পতাকা হবে কেউ কি সেটা জানতো,

রোম কি পারি, নু’ইয়র্ক-এ ঢাকার ঢেঁকি ভানতো !

 

বাংলা, তুমি লিপিস্টিকে আমার নারীর ঠোঁটে,

বাংলা, তোমার বর্ণগুলো পাখির মতো ফোটে;

 

বাংলা, তুমি ব্যালকনিতে আমার মায়ের সই,

 

বরকতের রক্তমাখা জামাটা আজ কই!