এসএসসি পরীক্ষা

উলিপুরে কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

কুড়িগ্রামের উলিপুরে দায়িত্বে অবহেলার কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রের এক সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্পল কান্তি সরকার। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষা চলছিল। ঐ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম কেন্দ্র পরিদর্শনে যান। ঐ কেন্দ্রের বিভিন্ন অনিয়মসহ অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক দিয়ে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের বিষয়টি তার নজরে আসে। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ঐ কেন্দ্রের সচিবকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।