চট্টগ্রামে হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

চট্টগ্রামে চট্টলকুঁড়ি আয়োজনে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে নগরীর ওয়াই ডব্লিউ সি এ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।  অনুষ্ঠানে চট্টলকুঁড়ির নির্বাহী পরিচালক রাজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সীমা বাড়ৈ, বিশেষ অতিথি ছিলেন জি এস সিনথিয়া ডি রোজারিও।