রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ফারজানা ইয়াসমিন জ্যোতি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে জামিউল ইসলাম জয় (২৬) নামে এক কলেজছাত্র। দীর্ঘদিন ধর্ষণের পর বিয়ের চাপ দিলে জয় তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষোভে-অপমানে নির্যাতিত ঐ স্কুলছাত্রী বুধবার বিষপানে আত্মহত্যা করে। সে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফজেল জোয়ারদারের মেয়ে ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ধর্ষক জয় পুঠিয়ার বানেশ্বর বালিয়াঘাট পাগলাপাড়ার আসলাম উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
