দেশে নিয়মিত শুরু হলো লিভার ট্রান্সপ্ল¬্যান্ট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৯

দেশে নিয়মিত শুরু হলো লিভার (ট্রান্সপ্ল­্যান্ট) প্রতিস্থাপন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৩০ সদস্যের একটি বিশেষজ্ঞ ইউনিট এ লিভার প্রতিস্থাপনের কাজ নিয়মিত করবে। এই চিকিত্সক দলের নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বারডেম মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্য­ান্ট কার্যক্রম শুরু সম্পর্কে মতবিনিময়ের জন্য বাংলাদেশ ডায়বেটিক সমিতি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মো. সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক এম এ রশীদ। এ ছাড়া অর্গান ট্রান্সপ্ল­্যান্ট ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী ছাড়াও চিকিত্সক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।