শেরপুরে বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়িবহরে হামলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকল ৪টায় উপজেলার হাপুনিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জিএম সিরাজ অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক তিনি কুসুম্বি ইউনিয়নে গনসংযোগের জন্য বের হন। বেলা ২টার দিকে তিনি হাপুনিয়া বটতলায় পৌঁছুলে আওয়ামী লীগের কিছু সন্ত্রসী তার পথরোধ করে। এ সময় তিনি পুলিশের সহযোগিতা চাইলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরিস্থিতি শান্ত করার আশ্বাস দেয়।

তিনি আরো জানান, প্রায় ২ ঘন্টার পর পুলিশ তাকে এখান থেকে নিরাপদে চলে যেতে বলে।

তিনি অভিযোগ করেন, 'পুলিশের কথা মতো আমারা ফিরে আসার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে আমার ওপর ও আমার গাড়ির বহরে হামলা চালায়। হামলাকারীরা আমার ৪/৫টি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।'

তিনি আরো অভিযোগ করেন, পুলিশ হামলাকারীদের আটক না করে উল্টো শহর বিএনপির সভাপতি রাফু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনসহ বেশ কয়েকজনকে আটক করে।

আরও পড়ুনঃ নাটোর-২: বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিনের ওপর আবার হামলা

এ ব্যাপারে শেরপুর থানার অফসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, 'দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তিনি আওয়ামী লীগ কর্মীর লাঠির ঢিলে বিএনপি প্রার্থীর কয়েকটি গাড়ি ভাঙার কথা স্বীকার করেন।'

ইত্তেফাক/নূহু