লন্ডনে মুয়াজ্জিনের ওপর হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫

লন্ডনের কেন্দ্রীয় মসজিদে ঢুকে আসরের নামাজের সময় মুয়াজ্জিনের ওপর ছুরি দিয়ে হামলার ঘটনায় আটক ডেনিয়্যাল হর্টোন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার ২৯ বছর বয়সী ডেনিয়্যাল হর্টোনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে ব্রিটেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেনিয়্যাল হর্টোনকে শনিবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলেও ব্রিটেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

গত বৃহস্পতিবার লন্ডনের কেন্দ্রীয় মসজিদে ঢুকে আসরের নামাজের সময় মুয়াজ্জিনের ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয় । হামলায় ৭০ বছর বয়সী মুয়াজ্জিন রাফাত মাগলাদ আহত হন  তবে তার জীবন ঝুঁকির মধ্যে নেই।  হামলার পরপরই অন্যান্য মুসুল্লিরা হামলাকারী ডেনিয়্যাল হর্টোন পরাস্ত করে ফেলেন।পরে তাকে হত্যাচেষ্টার অপরাধে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এআর