মাদারীপুরে ফেন্সিডিলসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনজুর হোসেন মিন্টু শিকদারকে জেলার গোয়েন্দা পুলিশ আটক করেছে।এ সময় তার কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার মস্তফাপুর থেকে তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য একই এলাকার মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু শিকদারকে আটক করে তার কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে মিন্টু শিকদার জানায় দীর্ঘদিন ধরে তিনি এই মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
