দেশের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষদের সঙ্গে এক দারুণ সন্ধ্যার আয়োজন করলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সাবেক সভাপতি মোহা. শহীদুজ্জামান টরিক। প্রতিবছরই নিজের বিভিন্ন ব্যস্ততার ভেতরেও দেশে এসে সহপাঠী গুণীজন শিল্পী, আমলা, আইনজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে বন্ধুদের এক করেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার এ্যালিফেন্ট রোডস্থ এক রেস্তোরায় এই ভিন্ন ধারার অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই মোহা. শহীদুজ্জামান টরিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সতীর্থ, বন্ধু, সিনিয়র বড় ভাই এবং রাজনৈতিক সহকর্মী। পুরো আয়োজনটি তিনিই উপস্থাপনা করেন। টরিকের প্রাঞ্জল উপস্থাপনায় তিনি যখন সবাইকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন মনে হলো বন্ধুত্বে চেয়ে শক্তিশালী আর কোনো সম্পদ হতে পারে না।
তার কথায়, ‘আমরা একটা সময়ে জীবনের গভীর সংগ্রামে লিপ্ত ছিলাম। সেই সময় পেরিয়ে আমরা স্ব স্ব অবস্থানে অনেকেই সফল। কিন্তু আমাদের বন্ধুত্বে কখনও ভাঙন ধরেনি। এ কারণেই আমি প্রবাস থাকলেও দেশে ফিরে এমন বন্ধু উৎসবের আয়োজন করি।’

এই অনবদ্য আয়োজনে সবার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক। আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মুনির হোসেন খান, উপ সচিব মোহাম্মদ হোসেন, উপ সচিব মো: শামীমুজ্জামান, সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম তানভীর, শেরে-বাংলা-কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারার শেখ রেজাউল করিম, বিএসএমএমইউ’র কনসালটেন্ট ডা. মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত কর কমিশনার আহসান হাবিব রিপন, সপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মো: আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আহসান হাবীব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাবেক যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রধান,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেত্রী শিরিন নাহার লিপি, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসনে আরা পপি, শিক্ষিকা আশরাফুন্নেছা সুইট, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মো: রিপনুল হাসান, আনম জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মীর মিজানুর রহমান, হাসান রুমি, একেএম শামসুল আরেফিন, রাশেদ সালাম হায়াত, নজরুল ইসলাম মিলন, দৈনিক সময় এর সমীকরণের বিশেষ প্রতিনিধি শাফায়েত উল্লাহ্, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: দেলোয়ার হোসেন, ফ্যাশন ডিজাইনার ও মার্চেন্ডাইজার মো: আরিফ হাসান, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ। পারস্পরিক আলোচনা, বক্তব্য, কুশল বিনিময় শেয়ে নৈশভোজে শেষ হয় অনবদ্য এই বন্ধু উৎসব।
ইত্তেফাক/বিএএফ
