ভিকি ও ক্যাটরিনার ‘লুকোচুরি’ প্রেম!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৬

g বিনোদন ডেস্ক

 

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমে গুঞ্জন বলিউডে অনেকদিন ধরেই। অনেকটা ধোঁয়াশার মতো তাদের প্রেমের অবস্থা। দু’জনের কেউই গণমাধ্যমে স্বীকার না করলেও তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি আবার নতুন খবর চড়াও হয়েছে বলিউড পাড়ায়।  ক্যাটরিনা কাইফের বাড়ি গিয়েছিলেন ভিকি। তাও আবার লুকিয়ে লুকিয়ে।

ক্যাটরিনারই প্রতিবেশীদের সূত্রে খবর, হুডিতে মুখ লুকিয়ে নাকি অভিনেত্রীর বাড়িতে আসেন ভিকি কৌশল। ক্যাটরিনার আন্ধেরির বাড়িতে নাকি প্রায়ই যাতায়াত রয়েছে ভিকির। আর এই তথ্যই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। গত বুধবার রাতে ‘ভূত পার্ট ওয়ান:দ্য হন্টেড শিপ’-এর স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ক্যাটরিনা। যেখানে তার সঙ্গে ছিলেন ভিকিও।