স্বাধীনতা দিবসের জন্য নির্মিত নাটক ‘কঙ্কাল’। নাটকটি রচনা করেছেন আজম খান ও নির্মাণ করেছেন নিয়াজ মাহবুব। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসি বিশ্বাস, সোয়েতা ইসলামসহ অনেকে। ছোট্ট মহি ১৯৭১ সালে দেখতে পেয়েছে কীভাবে তার মুক্তিযোদ্ধা বাবাকে মেরে ফেলেছে। তার মাকে তারই চোখের সামনে ধর্ষণ করে মেরে ফেলেছে রাজাকার কছিমউদ্দিন। এতকিছুর পরও ২০০৪ সালে এই কছিমউদ্দিনই হয়ে যান দেশের মন্ত্রী। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
০০০
পরিবারের সবার সঙ্গে মহাশিবরাত্রি পালন করলেন বলিউড অভিনেতা হূত্বিক রোশন। আর সেই উদযাপনে সঙ্গী হলেন তার সাবেক স্ত্রী সুজানা খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শিবরাত্রি উদযাপনের মুহূর্তগুলোর ছবি। পরিবারের সবার সঙ্গে মহাশিবরাত্রি পালন করতে গিয়ে প্রিয় দিদার অভাব অনুভব করছিলেন হূত্বিক রোশন। ইনস্টাগ্রামে তাদের বেশ কয়েকটি ছবি শেয়ার করে হূত্বিক রোশন লেখেন, ‘তোমাকে মিস করছি দিদা। আমাদের সবার মাঝে তুমি যে মূল্যবোধ দিয়ে গেছো, তার জন্য ধন্যবাদ।’
