পিইসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা 

ভূঞাপুরে সমাপনী পরীক্ষার ফল খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার উপজেলা বাহাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তরা ওই গ্রামের লিটন মিয়ার  মেয়ে এবং বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম  শ্রেণির শিক্ষার্থী। এর আগে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিত্সক জানিয়েছে। মাঝে-মধ্যেই অন্তরা অসুস্থ হয়ে পড়তো বলে হাসপাতালে এসে জানান অন্তরার মা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান,  ওই শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আত্মহত্যা করেছে বলে জানা  গেছে।  তবে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।