জাতীয় পতাকা অর্ধনমিত না করায় রংপুরে দুই ব্যাংককে জরিমানা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

স্টাফ রিপোর্টার, রংপুর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকার মর্যাদা না দেওয়ায় ও অর্ধনমিত না রাখায় রংপুরে ফাস্ট সিকিউরিটি এবং উত্তরা ব্যাংককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের ভিজিলেন্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা পর্যবেক্ষণ কমিটি শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে। সন্ধ্যায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রংপুর শাখাকে ৫ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক লিমিটেড পৌরপার্ক মার্কেট শাখাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর ১৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।