ভোলা প্রতিনিধি
ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সিপিপির আয়োজনে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ১ হাজার ৩০৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) আহমদুল হক। স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে ১৩ ধরনের সামগ্রী বিতরণ করা হয়।
