নারী টি-২০ বিশ্বকাপ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে পেসার জাহানারা আলম জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ই তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
আগামীকাল সোমবার পার্থে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে এবারের বিশ্বকাপটি শুরু করবে জাহানারা, সালমারা। ভারত গত শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে। এই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে আরো পাচ্ছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কাকে।
বাংলাদেশ দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই অস্ট্রেলিয়ায় গেছে।— বিডিনিউজ।
