উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ......... দীপু মনি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পাঁচটি উঠান বৈঠক ও একটি জনসমাবেশে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।