বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া খবর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

বরিশাল অফিস

শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রয়াত ব্যুরো প্রধান সাংবাদিক লিটন বাশারের নামে গড়া স্মৃতি সংসদ। রানার্স আপ হয়েছে খবর বরিশাল টুয়েন্টিফোর ডটকম।

এছাড়া ক্যারম এককে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের আরিফিন তুষার চ্যাম্পিয়ন ও বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি কাজী আল মামুন রানার্স আপ হয়েছেন। এছাড়া ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ‘সততা’ দল এবং রানার্স আপ প্রেসক্লাবের সহসভাপতি তপংকর চক্রবর্তী ও কাজী আল মামুনের দল। দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আশীষ।  ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, ক্রীড়া উপপরিষদের আহ্বায়ক গিয়াস উদ্দিন সুমন।