বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের শিরোপা জয়
বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের শিরোপা জিতেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। গত বৃহস্পতিবার ইউল্যাবকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপাটি জেতে স্টামফোর্ড ইউনিভার্সিটি। এ বছর ১২টি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেয়।
