ইবিতে সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় শহিদ জিয়াউর রহমান আবাসিক হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয়। শনিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ও সাদ্দাম হোসেন হলের সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রলীগ কর্মী কামাল তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে জেভিয়ার নামের এক শিক্ষার্থীকে মারধর করে। এই ঘটনায় দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। এ সময় হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত ছাত্রলীগ কর্মী হিমেল চাকমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিত্সা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইবি মেডিক্যাল সেন্টারের ডাক্তার মো. রবিউল ইসলাম।