গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মাদ্রাসায় অভিযান চালিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, গ্রেফতারকৃত শিক্ষকদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
