ধোবাউড়া-তারাকান্দা সড়ক সংস্কারের দাবিতে গণস্বাক্ষর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়া উপজেলা সদর হতে জেলা সদরের একমাত্র সংযোগ সড়ক ধোবাউড়া-টু-তারাকান্দা পাকা সড়ক সংস্কার ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। মানবতার মিছিল সংগঠনের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে পথচারী ও সাধারণ মানুষ দাবির পক্ষে স্বাক্ষর করছে।

সংগঠনের সদস্য দুর্জয় অনির্বাণ বলেন, ব্যানারটিতে স্বাক্ষর কর্মসূচি অব্যাহত আছে। দাবি মানা না হলে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।