চট্টগ্রাম, রংপুর, বরিশাল, নরসিংদী, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও ময়মনসিংহের গৌরীপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল সোমবার কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৬
বছরে পদার্পণ উদযাপন করা হয়। আলোচনা সভায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইত্তেফাকের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামে ইত্তেফাকের ভূমিকার কথা তুলে ধরেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
‘বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসে
ইত্তেফাকের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
চট্টগ্রাম অফিস
দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন। এ সময় ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে দৈনিক ইত্তেফাকের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক মিন্টু চৌধুরী, সবুর শুভ, মঞ্জুরুল কাদের মঞ্জু, প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম, অঞ্জন কুমার সেন, মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম সংবাদপত্র এজেন্টের পক্ষে মো. ইব্রাহিম এজেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান ও মো. মজিব, মো. ইসহাক এজেন্টের ম্যানেজার আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির (জেপি) আহ্বায়ক সোনিয়া সালাম, সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী প্রমুখ।
বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উপলক্ষে নানা কর্মসূচি
বরিশাল অফিস
আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে গতকাল দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। বিকাল ৪টায় নগরীর সদর রোডস্থ হাবিব ভবনের তৃতীয় তলায় দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক স্টলের আলম সিকদার, রকি নিউজ এজেন্সির মোঃ রকি, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, স্থানীয় দৈনিক দখিনের মুখ’র প্রধান পৃষ্ঠপোষক ডা. আল-আমিন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, মুলাদী উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন সুমন, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, কোষাধ্যক্ষ ইউনুস হাওলাদার, বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মো. হানিফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী, বিপণন কর্মীবৃন্দ।
এদিকে দৈনিক ইত্তেফাকের ৬৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল অফিস বর্ণিল সাজে সাজানো হয়। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে বরিশাল কার্যালয়ে আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন এবং ভবিষ্যত্ সাফল্য কামনা করেন।
রংপুরে কেক কেটে
আলোচনা সভা
রংপুর অফিস
রংপুরে দৈনিক ইত্তেফাক এর ৬৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে দৈনিক ইত্তেফাক রংপুর অফিসের আয়োজনে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাক রংপুর অফিস প্রধান গোলাম মোস্তফা আনছারীর সভাপতিত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর এর সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক রংপুর অফিসের ফটো সাংবাদিক এম. মিরু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবু, সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সিনিয়র সাংবাদিক আলহাজ জয়নাল আবেদিন, এটিএন বাংলা রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি হাসান গোর্কি, দৈনিক ইত্তেফাক পীরগাছা সংবাদদাতা আমিনুল ইসলাম জুয়েল, গঙ্গাচড়া সংবাদদাতা কমল সরকার, মিঠাপুকুর সংবাদদাতা শামিম আখতার, বদরগঞ্জ সংবাদদাতা কামরুল ইসলাম, ফটো সাংবাদিক শাহীন সরকার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের মেজবাহুল ইসলাম হিমেলসহ অন্যান্য সাংবাদিক নেতা। পরে কেক কেটে দিবসের উদযাপন করা হয়।
‘ইত্তেফাক মিথ্যা কথা লেখে না,
অন্যায়ের কাছে মাথা নত করে না’
নরসিংদী প্রতিনিধি
ইত্তেফাক মিথ্যা কথা লেখে না, অন্যায়ের কাছে মাথা নত করে না। বর্তমানে সংবাদপত্র জগতের স্বর্ণযুগ। ৬৬ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইত্তেফাক এখনো সংবাদপত্র জগতে মহাদাপটের সঙ্গে টিকে আছে। ইত্তেফাক বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদিকতার হাতিয়ার। দৈনিক ইত্তেফাকের ৬৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে নরসিংদী গেরিলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বাহার এসব কথা বলেন। দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক নিবারণ রায়ের সভাপতিত্বে ও সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদীর সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান, অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র বর্মণ, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, শিক্ষক নেতা নাসির উদ্দিন, শিক্ষক নেতা নয়ন মোল্লা, শিক্ষক নেতা চিত্তরঞ্জন সাহা, মুক্তিযোদ্ধা পরিমল বর্মণ, এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির সেক্রেটারি এন্ড ডিএনই শান্ত বণিক, অজিত সাহা, ছাত্রনেতা জুবায়ের আহমেদ তুষার, ছাত্রনেতা বিমল, অধ্যাপক আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন, ইত্তেফাক একটি আন্দোলনের নাম। ইত্তেফাক জনগণের কথা বলে যাচ্ছে দীর্ঘ ৬৬ বছর যাবত্। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি।
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা
সভাসহ নানা কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে দৈনিক ইত্তেফাকের সম্পর্ক সুনিবিড়।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম সফিকুল্লাহ ও নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজির আহমদ। প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু।
কুড়িগ্রামে আলোচনা সভা
ও শুভেচ্ছা বিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকের গৌরবের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ইত্তেফাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সোমবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন অতিথিবৃন্দ। শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কবি মিজান খন্দকার, ঘাদানিক সম্পাদক দুলাল বোস, সাংবাদিক রাজু মোস্তাফিজ, লাইলী বেগম, ইমতে আহসান শিলু, হুমায়ুন কবীর সূর্য্য, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আনোয়ারুল হক, উলিপুর প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা জাহাঙ্গীর আলম সরদার, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায়, চিলমারী সংবাদদাতা নজরুল ইসলাম সাবুসহ গণমাধ্যম কর্মী, সুধিবৃন্দ।
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। রাজবাড়ীর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ, বাংলাভিশন টিভি ও সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও আমাদের অর্থনীতি পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মো. ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. শিহাবুর রহমান, ফটো সাংবাদিক মো. হালিম বিশ্বাস, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার চীফ রিপোর্টার মো. আসহাবুল ইয়ামিন রয়েন, যুগান্তর পত্রিকার মো. হেলাল মাহমুদ, যমুনা টিভির কাজী তানভীর মাহমুদ, ডিবিসি’ টিভির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, জিটিভি’র মো. আশিকুর রহমান, খোন্দকার আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান।
গৌরীপুরে নানা কর্মসূচি
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে গতকাল দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ইত্তেফাক প্রতিনিধি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম, নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মহসিন মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মো. রইছ উদ্দিন, মশিউর রহমান কাউছার, ছড়াকার ও কলামিস্ট আজম জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ এমদাদুল হক, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার প্রমুখ।
বটিয়াঘাটা ও ত্রিশালে ইত্তেফাকের
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল সোমবার বটিয়াঘাটা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাক সংবাদদাতা শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, সাংবাদিক আবু হেনা মুক্তি, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সোহেল রানা, বিবেক বিশ্বাস, ইমরান হোসেন, দিপংকর রায় প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালে রিপোটার্স ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়। ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও ইত্তেফাক ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আমিন, জামাল উদ্দিন শামীম,মাসুদ মিয়া, আকরাম হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
