তালিকাভুক্ত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

 ইত্তেফাক রিপোর্ট

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ব্যাংকটিসহ সরকারি-বেসরকারি মিলে দেশে তপশিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৬০টিতে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

জানা গেছে, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। যদিও শুরুতে ‘বাংলা ব্যাংক’ নামেই অনুমোদনের আবেদন জমা দেওয়া হয়েছিল। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা করবে ব্যাংকটি।