লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকালের দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের হাড়ির দোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের জালালের ছেলে আব্দুল জলিল মিয়া (৫০) ও সারপুকুর ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে গোলাম রব্বানি (৪৫)।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
