ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়ার হার ৪২ ভাগ যা ১৯৭৯ সালের পর দেশটির ইতিহাসের সর্বনিম্ন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এজন্য শত্রুদের দায়ী করেছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসের মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষকে প্রভাবিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্¿ী আবদুলরেজা রাহমানি জানিয়েছেন, ভোটের হার ৪২ দশমিক ৫৭ ভাগ। তেহরানে ভোট পড়েছে মাত্র ২৫ শতাংশ। সারাদেশে ২৪ মিলিয়ন মানুষ ভোট দিয়েছে। ২০১৬ সালের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশ। ভোটের এই সর্বনিম্ন হার রাজনৈতিক নেতৃত্বের প্রতি হুমকি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। -আল জাজিরা