রাজধানীর মিরপুরে গত শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৬৯ জনের নামে পেনাল কোড ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
পল্লবী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মিরপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে নিজেদের ইটপাটকেলে আহত হন রুহুল কবির রিজভীসহ আরও অনেকে। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন।
এদিকে রবিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া পুলিশের এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩১ মার্চ দিন ধার্য করেছেন। আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আলী, ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন, স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সভাপতি কাওসার হামিদ ও ছাত্রদলের ঢাকা কলেজ সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন।