ভাষা দিবসে বাইকারদের মিলনমেলা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭

 

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিরপুর ১০ পরিণত হয়েছিল বাইকারদের মিলনমেলায়। সন্ধ্যায় ‘নিরাপত্তা মানেই এমটি’ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে এমটি হেলমেটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর রাইদা ইন্টারন্যাশনালের শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেলো এমটি হেলমেটস বাংলাদেশ। উত্সবমুখর পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের আইকন বাইকার এবং প্রায় সবগুলো বাইকিং গ্রুপ ও কম্যুনিটির এডমিনরা কেক কেটে শোরুমের উদ্বোধন করেন। পুরো এলাকা বাইকারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এ সময় বাইকার আইকন সাজেদুর রহমান বলেন, ‘আমি দেশে-বিদেশে রাইডিংয়ের সময় নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আর আমার কাছে মাথার নিরাপত্তা মানেই এমটি। সময়ের সাথে তালমিলিয়ে দেশে বাইকার এবং বাইকিং গ্রুপ বেড়েছে অনেক। সবার প্রতি অনুরোধ থাকবে শুধু পুলিশের মামলা থেকে বাঁচতে সস্তা হেলমেট নয়, আপনার মাথাকে গুরুত্ব দিন, সার্টিফায়েড হেলমেট পড়ুন’।

উদ্বোধনের পর শুভেচ্ছা বক্তব্যে রাইদা ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মহসিন রাজু বলেন, ‘মোটরসাইকেল যত কম দামি বা বেশি দামি হোক সেটা বিষয় নয়, আপনার নিরাপত্তার কথা ভেবে অবশ্যই ভালো হেলমেট পড়া উচিত। বলা যায় না— যে কখনো ঘটে যেতে পারে একটি মর্মান্তিক দুর্ঘটনা, যা হয়ে থাকবে সারা জীবনের কান্না। নিজেকে সুরক্ষিত রাখতে তাই মজবুত এবং টেকসই হেলমেটের কোনো বিকল্প নেই। বাংলাদেশের বাইকারদের নিরাপত্তার কথা ভেবে রাইদা ইন্টারন্যাশনাল ২০১৬ সাল থেকে নিরাপত্তা ও কমফোর্টের দিক দিয়ে রেঙ্কিংয়ে টপ-টেনে থাকা হেলমেট, ভেস্টসহ রাইডিং সরঞ্জাম আমদানি করে আসছে। এসব সরঞ্জাম আরো সহজে ও সুলভে বাইকারদের কাছে পৌঁছে দিতেই এই শোরুমের যাত্রা’।

তিনি বলেন, ‘রাইদা ইন্টারন্যাশনাল এর আগে এলএসটু হেলমেট বাংলাদেশের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর ছিল। এরপর ২০১৮ থেকে বিশ্বব্যাপী চাহিদা তুঙ্গে থাকায় আমরা এমটি হেলমেটের বাংলাদেশের একমাত্র আমাদনিকারক ও পরিবেশক হিসেবে অনুমোদন পাই। এমটি হেলমেটের প্রায় সবগুলো মডেল এখানে পাবেন। এমটি হেলমেট ইসিই (ইউরোপ), ডট (ইউএস), শার্প (ইউকে) এবং এফআইএম (মটোজিপি) সার্টিফায়েট স্পেনিশ একটি ব্র্যান্ড’। এরপর রাইডিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন আভাস ব্র্যান্ডের ভোকাল বাইকার তানজির তুহিন, বাইকার আইকন আবু সাইদ, মুন্না আলী সহ বিভিন্ন গ্রুপের এডমিনরা।