গোপালগঞ্জে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলছে দুই দিনব্যাপী শিশুমেলা। সোমবার সকালে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে টুঙ্গিপাড়া ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস।