স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাস আতঙ্ক ইউরোপীয় ফুটবলে বাগড়া দিতে শুরু করেছে গেল সপ্তাহেই। ইতালিয়ান লিগের বেশ কিছু ম্যাচ পিছিয়ে দেয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ন্যাপোলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে ইতালিতে পৌঁছানোর পর বার্সেলোনা খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ইএসপিএন এফসি।
ইতালিতে পৌঁছানোমাত্রই বার্সেলোনা প্রত্যেক খেলোয়াড় ও স্টাফের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। অসুস্থতার কোনো লক্ষণ ধরা পড়া মাত্রই সেখান থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে।
