বেশি দামে বিক্রি হচ্ছে সার ও বীজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

নন ইউরিয়া সার, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে। বর্তমান বোরো মৌসুমে সারের ডিলারগণ কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি রাখছেন। নন ইউরিয়া দুটি সারে ভর্তুকি আছে। জানামতে, কেজি প্রতি দাম ১৬ টাকা নির্ধারিত। কিন্তু বিক্রি করা হচ্ছে ২০ টাকা দরে। বিএডিসির এ দুটি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের মনিটরিও না থাকায় এ অবস্থা বলে মনে করি। শুধু সার নয়, ধান বীজের ক্ষেত্রেও একই দশা। বীজের ও সারের ডিলার এক ব্যক্তি। এ ব্যাপারে আশু দৃষ্টি দিতে কৃষি বিভাগকে অনুরোধ জানাচ্ছি।

মো. গিয়াসউদ্দিন

খাগডহর, ময়মনসিংহ

 

 

০