ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে গাজীপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়, কাটা হয় কেক।
গাজীপুর প্রতিনিধি জানান, কেক কেটে, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে গাজীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাধারণ সম্পাদক রাহিম সরকার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রুহুল আমীন, আলমগীর হোসেন, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, মাহফুজুল হক, এসএম রিপন শাহ, মোঃ শাহজাহান প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার দুপুরে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, কাটা হয় কেক। ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিব ইসমাইল ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদির, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, আড়াইহাজার থানার এসআই রফিউদ্দোলা, সমাজসেবক শামিম আহমেদ স্বপন, বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা মোঃ মজিবুর রহমান, যায়যায়দিনের রফিকুল ইসলাম রানা, বাংলাদেশ টাইমস এর বাদল আহাম্মেদ, সমকালের সফুর উদ্দিন প্রভাতসহ জাতীয় পত্রিকার সংবাদদাতা এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
