কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

কুষ্টিয়ায় মা বানেরা খাতুন ওরফে বানুকে হত্যার দায়ে তার ছেলের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. জুয়েল রানা ওরফে জুয়েল সরদার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর জুয়েল রানা ওরফে জুয়েল সরদারের সঙ্গে তার মায়ের পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে মাকে ধারাল হাসুয়া দিয়ে নাক-মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে হাসুয়াটি ভেঙে গেলে জুয়েল কোদালের আঘাতে তার মা বানেরা খাতুনকে নৃশংসভাবে হত্যা করে।