চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চতুর্থ শ্রেণির কর্মচারী আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একজন কর্মচারীর স্ত্রী আইরিন আক্তার (২৫) দগ্ধ হন।
আইরিন আক্তার চুয়েটের চতুর্থ শ্রেণির কর্মচারী (চালক) মো. ইব্রাহিমের স্ত্রী। মো. ইব্রাহিম বলেন, সকালে রান্না করার সময় গ্যাসের চুলার আগুন থেকে কাপড়ে আগুন লেগে আমার স্ত্রী দগ্ধ হয়। তাকে উদ্ধার করে চুয়েট মেডিক্যালে নেওয়া হলে প্রাথমিক চিকিত্সা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়েট মেডিক্যালে দায়িত্বরত চিকিত্সক জামিলা হক জানান, আগুনে আইরিন আক্তারের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
