চবির কয়েকটি পাহাড় ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেশ কিছু পাহাড়সহ কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থানগত কারণে দুর্গমপথে পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কাজেই কেউ যদি এসব জায়গায় যেতে চায় তবে লিখিত অনুমতি নিতে হবে।