নাতনিকে কুপিয়ে জখম দাদা আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

বামনার ডৌয়াতলা গ্রামে মঙ্গলবার দুপুরে এক শিশুকে কুপিয়ে জখম করেছে দাদা আ. মান্নান পহলান (৭৫)। আহত আবিদা আক্তার (২) মো. মজিবর পহলানের মেয়ে। শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ অভিযুক্ত দাদাকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মান্নান ডৌয়াতলা বাজারে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে খাবার খেতে বাসায় আসে। এ সময় ঘুমন্ত আবিদাকে ধারালো দা দিয়ে তিনটি কোপ দেয়। মজিবর পহলান বলেন, আমার বাবা একজন মানসিক রোগী।

বামনা থানায় ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, মন্নান পহলানকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষে থেকে মামলা করা হয়নি।