দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় সাফল্যের স্বাক্ষর রাখা লক্ষ্মীপুর জেলার তরুণদের সংবর্ধিত করার প্লাটফর্ম ‘লক্ষ্মীতারুণ্য’ উৎসব আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ মিলনায়তনে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিআরটিএ চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। এবারের উৎসবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য রাখা ২০জন তরুণকে এ সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার, এনবিআরের সচিব মুহাম্মদ কামরুল হাসান, চট্টগ্রামের কর্ণফুলীর নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স, রিহ্যাবের পরিচালক শাহাদাত হোসেন, উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক শামীম ইকবাল, সিনিয়র সহকারী কমিশনার অহিদুজ্জমান নূর জয়, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম পলাশ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ইকোনমিস্ট গোলাম মোর্তজা, রাভাত বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরহাদ মোস্তফা চৌধুরী, নাফি গ্রুপের চেয়ারম্যান জিয়াউল হক মোহন, কাদের এসোসিয়েটের চেয়ারম্যান কাদের মো. হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের প্রথম নারী গভর্নমেন্ট প্লিডার ও রত্নগর্ভা মা অ্যাডভোকেট সেলিনা আখতার। এ আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন র্যাব-৩ এর অপারেশন্স অফিসার এবিএম ফয়জুল ইসলাম। যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন লক্ষ্মীতারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা ইংরেজি দৈনিক ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’ এর স্টাফ করেসপন্ডেন্ট জিয়াউর রহমান চৌধুরী।
২০১৬ সালে প্রথম লক্ষ্মীতারুণ্য উৎসব শুরু হয়। এ বছর সম্মাননা পায় ১৬ জন। এর পরে ২০১৭ সালে দ্বিতীয় লক্ষ্মীতারুণ্য উত্সবে ১৭ জনকে এ সম্মাননা প্রদান করা হয়।
ইত্তেফাক/আরএ
