টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন ফারজানা ছবি। সমপ্রতি এই গুণী অভিনেত্রী ‘জনকের মুখ’ শিরোনামে সরকারি অনুদানের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তাকে দেখা যাবে একজন মুক্তিযোদ্ধার মায়ের চরিত্রে। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও পরিচালনায় রয়েছেন মান্নান হীরা। অনুদানের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ছবি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা যুদ্ধের পর তার মাকে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করাতে চান। কিন্তু সেই সুযোগ আর হয় না। আর মুক্তিযোদ্ধার সেই গল্প নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।’
