আপনার রাশিফল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

মুহম্মদ আনিসুল হক

২৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ২ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা :৭ ও ৯। শুভবার :সোমবার ও মঙ্গলবার। শুভ রত্ন :এমিথিস্ট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ঋণগ্রস্ত হতে পারেন। অকারণ ব্যয় পরিহারের চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিকনেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদশেযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। বিমাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যাবসায়িক দিক মোটামুটি অনুকূল থাকতে পারে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে।  অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অধিনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভািবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে।