স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব গতকাল বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে রংপুরের নিকেতন স্কুল ১-১ গোলে ড্র করেছে ময়মনসিংহের পুলিশ লাইন স্কুলের সঙ্গে। শিশু নিকেতনের গোলটি করেন আমিনুর রহমান। পুলিশ লাইনের হয়ে সমতাসূচক গোল আসে মোহাম্মদ বাঁধনের স্টিক থেকে।
দিনের দ্বিতীয় ম্যাচে ফরিদপুর পুলিশ লাইন ২-১ ব্যবধানের জয় পায় কুমিল্লার রফিক উদ্দীন মেমোরিয়াল স্কুলের বিপক্ষে। পুলিশ লাইনের দুটো গোলই করেন মুরসালিন খান। আর রফিক উদ্দীন স্কুলের একমাত্র গোলটি করেন আরিফ।
আগামী কাল দিনের প্রথম খেলায় চুয়াডাঙার এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল। দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি খেলবে রংপুর শিশু নিকেতনের বিপক্ষে।
