পদোন্নতির দাবি
ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, ময়মনসিংহ অঞ্চল কর্তৃক স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানসহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলীর সমাধানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার পদোন্নতিসহ বিরাজমান সমস্যাবলীর সমাধানের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, ময়মনসিংহ অঞ্চলের সভাপতি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি (এমপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ অঞ্চলের নেতা এ কে এম আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আনোয়ার কাদের, কেন্দ্রীয় সহসম্পাদক মো. মোবারক মোর্শেদ মিল্কী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
