ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ট্যাটাবিদ্ধ রয়েছেন। আহতদের নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান এবং সুলতান মাস্টার ও ফরিদ মিয়ার পক্ষের লোকজন পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষে লিপ্ত হয়।
বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে ১০/১৫ জন ট্যাটাবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
