বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) তিন দিনব্যাপী ২৬তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন বিএসভিইআরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল আলীম। ড. মো. আবদুল আলীম বলেন, সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার ক্যালেনটন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আযম খান বিন গরিমন খান। সম্মেলনে জাপান ও ভারত থেকে আমন্ত্রিত বিজ্ঞানীরা দুটি নিবন্ধ উপস্থাপন করবেন।
