রাঙ্গামাটির বন্দুকভাঙ্গার ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় গতকাল বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ অর্পন চাকমা নামে একজন নিহত হয়েছে। ২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলার আলোচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার প্রধান আসামি অর্পন। এসময় তার কাছ থেকে একটি বিদেশি এবং একটি দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান. দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, শহিদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মাঠের মধ্যে একটি পান বরজের পাশে এ ঘটনা ঘটে। শহিদুল দৌলতপুরের ভারত সীমান্তবর্তী জামালপুর গ্রামের বাসিন্দা।
